শনিবার (২ নভেম্বর) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ঘাটচেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক ঐ উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আব্দুল সফুরের ছেলে।
.png)
স্থানীয় জাহেদুল ইসলাম রতন জানান, মানিক ঘাটচেক এলাকায় একটি গ্যারেজে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কাজ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এরপর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।