ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৩, ১ নভেম্বর ২০২৪
পাকুন্দিয়ায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দুই ব্যবসায়িকে এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এতে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার। এ সময় থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

Advertisement

জানা গেছে, পরিবেশ সুরক্ষায় ১ নভেম্বর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধের ঘোষণা দেয় সরকার। এর প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার তদারকির অংশ হিসেবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে পৌর সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সব ক্রেতা-বিক্রেতাকে নিষিদ্ধ পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ কিংবা কাগজের মোড়ক ব্যবহারে অনুরোধ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সরকার বদ্ধ পরিকর। বাজার তদারকির অংশ হিসেবে পৌরসদর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যবসায়িকে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সতর্ক করে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!