শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বুলবুল আহমেদ উপজেলার এক নম্বর জাঙালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি
ওই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
.png)
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ওই ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।