শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে ফ্যাক্টরির ভেতরে এ কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে স্ট্যান্ডার্ড গ্রুপের দুটি ফ্যাক্টরি দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও শামস্ স্ট্যাইলিং ওয়্যার লিমিটেডের লাইন চিফ, সুপারভাইজার ও পিএমের অপসারণের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা ফ্যাক্টরিতে এসে কাজে যোগদান না করে স্টাফ অপসারণের নতুন দাবি তুলে কর্মবিরতি পালন করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ পুনরায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করলে সাড়ে ৯টার দিকে ফ্যাক্টরি ছেড়ে চলে যান শ্রমিকরা।
.png)