নিহত ইয়ানুছ আলী জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানির চর মধ্যপাড়া গ্রামের মরহুম কালা মিয়া শেখের ছেলে।দেওয়ানগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মহসিন আলী বিপ্লব জানান, বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ করার সময় ইয়ানুছ আলীকে সাপে কামড়ালে তিনি চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। পরে আত্মীয়-স্বজনেরা ময়মনসিংহে নেয়ার পথে ইয়ানুছ আলী মারা যান।
.png)