ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে প্রতারণার অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৩১ অক্টোবর ২০২৪
হবিগঞ্জে প্রতারণার অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেফতার
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ দাবি করে প্রতারণার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে মাহফুজুর রহমান তানিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে থানা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানিম চুনারুঘাট পৌরসভার উত্তর আমকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে প্রতারণার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!