ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিকা নিয়ে ১৫ ছাত্রী অসুস্থ, যা বললেন চিকিৎসক

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ৩১ অক্টোবর ২০২৪
টিকা নিয়ে ১৫ ছাত্রী অসুস্থ, যা বললেন চিকিৎসক
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তবে গাইবান্ধার সিভিল সার্জন বলেছেন, টিকা নেয়ার পরপরই আতঙ্কিত হয়ে পড়েশিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী। 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, টিকা দেওয়ার পর শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ অনুভব করে। দ্রুতই একে একে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

নিবেদিতা গুণ নামে এক ছাত্রীর বাবা বলেন, টিকা নেয়ার কিছুক্ষণ পরেই আমার মেয়ের মাথাব্যথা শুরু হয়। এরপর বিদ্যালয়ের আরো অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে সবাইকে হাসপাতালে নেয়া হয়।

গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা বলেন, এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেয়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। যা তাদের অসুস্থতার কারণ হতে পারে। আধা ঘণ্টার মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!