বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।
.png)
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী ঘটনাস্থলে নিহত হন।