ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে বাবুর্চির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১৫ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে বাবুর্চির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়ি জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে এক বাবুর্চির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। 

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ জাকারিয়া বলেন, ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির খুব কাছ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রাতে বাসা থেকে ভাত খেয়ে পাড়ায় চলমান সম্মিলিত পাহারার কাজে যাবেন বলে ঘর থেকে বের হন। এলাকায় একজন নিরীহ এবং কর্মঠ মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। নিহত স্বর্ণ কুমার এক সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

Advertisement

পুলিশের ধারণা, গত রাতের কোনো এক সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তদন্তের মাধ্যমে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!