ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ২ মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৯ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ২ মৃত্যু
ফাইল ফটো

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হয়েছে। দুজনই নগরের বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যু হলো ২৩ জনের। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন সাতজন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। দুজনই রোববার (২৭ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন ৫০ বছর বয়সী মনির হোসেন। ভর্তির দিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান।

অন্যদিকে, একইদিন নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন ৪৪ বছর বয়সী রেহেনা আক্তার। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় তিনি মারা যান বলে জানান চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!