ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২৯ অক্টোবর ২০২৪
ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য
ভারত থেকে ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি। ছবি: ডেইলি বাংলাদেশ

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪ ট্রাকে ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এ বিস্ফোরক দ্রব্য আমদানি করে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এই বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

এদিকে, বেনাপোলের মেসার্স নাজমুল অ্যান্ড ব্রাদার্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করে।

Advertisement

জানা গেছে, বিস্ফোরক দ্রব্যাদি নিয়ম মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা কার্যক্রম সম্পন্ন করে আজ বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেডে রাখা হবে। পরবর্তীতে কাস্টমসের প্রক্রিয়া শেষে বেনাপোল স্থলবন্দর থেকে যথাযথভাবে পুলিশি পাহারায় আগামীকাল বুধবার দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উদ্দেশ্যে রওনা হবে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, ৬০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১২০ কিমি ডেটোনেটিং কর্ড বিস্ফোরক দ্রব্য গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করেছে।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!