সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদিব আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ওসমান আলী হাতিবান্ধা উপজেলার দক্ষিণ হলদীবাড়ী চর এলাকার আবুল হোসেনের ছেলে এবং রবিউল ইসলাম একই উপজেলার দক্ষ পারুলিয়া এলাকার মেছের আলীর ছেলে।
.png)
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ দিপালী দেব সিংহ। এর ৩ দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নামোল্লেখ করে ২২ জুলাই হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অন্য চার আসামিকে খালাস দেন।
দিপালী দেব সিংহ হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।