শনিবার সকালে স্থানীয় রাধাপুর ফাউন্ডেশনের আয়োজনে রাধাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এই চিকিৎসা কার্যক্রম। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডেন্টাল, গাইনি, শিশু, চর্ম ও যৌনসহ বিভিন্ন রোগের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।
এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও সিভিল সার্জন ডা. আহম্মেদ কবির, সেনা কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব।
.png)
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রামের সুবিধাভোগী এসব মানুষ। এই কার্যক্রমসহ মানবসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা আয়োজকরা।
ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার বাবুলের সার্বিক তত্ত্বাবধায়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাজু, সাংগঠনিক সম্পাক ফারুক হোসেন, পরিকল্পনা সম্পাদক মেশকাতুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান।
এদিকে বন্যায় জীবনের ঝুঁকি নিয়ে সার্বিক সহযোগিতার পাশাপাশি ত্রাণ বিতরণসহ মানবসেবায় এগিয়ে আসার জন্য স্থানীয় সূর্যতরুন ক্লাবকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সূর্যতরুন ক্লাবের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন মাহমুদুল হাসান, শাহাদত হোসেন ও জিহাদ আলী রাতুল।