শুক্রবার (২৫ আক্টোবর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়ার ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদরের গোদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।
.png)
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কে গাছ ফেলে পথচারীদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এমন সংবাদের ভিক্তিতে শুক্রবার রাত ১২টার দিকে আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেঁচুয়া বানিয়াপুকুর নামক স্থানে রাস্তায় ৮/৯ জনের একদল দুর্বৃত্ত ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আদমদীঘি থানার পুলিশ ওই স্থানে ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার ও তাদের থেকে তিনটি লোহার রড, দুটি ধারালো হাসুয়া, তিনটি লাঠি, গাছকাটার হ্যাসকো ব্লেড ও রশিসহ বিপুল অস্ত্র উদ্ধার করে। এ সময় অপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপরতা চলছে। শনিবার দুপুরে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।