ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৫ ডিসেম্বর ২০২৩
আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবিতে আলতাফ আলী আত্তাব

বগুড়ার আদমদীঘি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আলতাফ আলী আত্তাব নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া নামক স্থানে নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ আলী আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ছহির আলীর ছেলে। তিনি পশ্চিম সিংড়া মধ্যপাড়া গ্রামের মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

জানা যায়, দুপুরে আলতাফ আলী হেঁটে বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত আলতাফ আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!