ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ শিকারের দায়ে ১৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ২৬ অক্টোবর ২০২৪
ইলিশ শিকারের দায়ে ১৪ জনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ১৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইলিশ বিক্রির অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার সকালে এই দণ্ড দেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন।

এস.এম ফয়েজ উদ্দিন জানান, আজ শিবালয়ের পদ্মা-যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ইলিশ বিক্রির অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় জব্দ করা ৭৫ কেজি ইলিশ স্থানীয় তিনটি এতিমখানা ও নিম্নআয়ের মানুষের মাঝে বিরতণ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!