শনিবার (২৬ অক্টোবর)সকালে শহরের জলঢাকা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম জলঢাকার মীরগঞ্জ চেয়ারম্যান পাড়ার গোলাম আজমের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে নিহত তুহিন তার স্ত্রীকে মোটরসাইকেলে রংপুর নিয়ে যায়। সেখানে তাকে রেখে তুহিন বাড়ি ফিরছিলেন এ সময় জলঢকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে সে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
.png)
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জাহাঙ্গীর আলম মণ্ডল বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।