ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৯ অক্টোবর ২০২৪
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ব্রিজ ও দুপুরে ডোমারের জালালের‌ মোড় এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৬৫) ও দিনাজপুরের বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে, দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে স্বামীসহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে পৌঁছালে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, সড়ক দ‍ুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, সড়ক দ‍ুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!