ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুপারি বাগানে পড়েছিল নবজাতকের মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ২৫ অক্টোবর ২০২৪
সুপারি বাগানে পড়েছিল নবজাতকের মরদেহ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি বাগানে প্লাস্টিকের ব্যাগে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এখন সুপারি মৌসুম। বিকেলে চরমনসা গ্রামের আবদুল করিমের বাগানে কয়েকজন শিশু সুপারি কুড়াতে যায়। এ সময় তারা বাগানে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মাথার অংশ দেখে লোকজনকে ডেকে আনে। পরে লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

Advertisement

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরনবী বলেন, কে বা কারা ব্যাগ করে নবজাতকের মরদেহটি বাগানে ফেলে দিয়েছে। আশপাশের কেউই কিছু বলতে পারছে না।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মুন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!