বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল হকের আদালতে মামলাটি করেন মোহাম্মদ সবুজ একজন। তিনি নিজেকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরীজীবী বলে উল্লেখ করেন।
মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
.png)
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মিসবাহ ইবনে হাকিম, কাজী মুসফিকুল সালেহীন ও মুন্সি তৌজিদ মুরাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের ২৩ জন। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরো ৬০ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে চলা মানববন্ধনে লাঠিসোঠা, লোহার রড, হকিস্টিক ও কিরিচ নিয়ে হামলা করেন আসামিরা। হামলায় ৫০ জনের বেশি আহত হন।