ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২৪ অক্টোবর ২০২৪
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ফাইল ফটো

বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাভারের হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের আধুনিক প্লাস্টিক লিমিটেডের শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ফ্যাক্টরির সামনে অবস্থান নেন তারা। 

জানা যায়, সকালে এসে কাজ না করে বেতন বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির সামনে অবস্থান নেন তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সহায়তায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি অনুযায়ী আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিলে বেলা সাড়ে ১০টার দিকে কাজ শুরু করেন শ্রমিকরা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!