বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নলিছা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশফাকুল আওয়াল সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙ্গা বাড়ি এলাকার আব্দুর রহিম ভোলা হাজীর ছেলে।
.png)
জানা যায়, নিহত আশফাকুল আওয়াল বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ভাঙ্গাবাড়ী ফ্লাওয়ার মিলের ময়দার বকেয়া টাকা জন্য পার্শ্ববর্তী এঞ্জেল বেকারিতে গেলে এঞ্জেল বেকারির মালিক মো. দেওয়ান শহীদুজ্জামান শুভ ও মো. বাবুসহ অজ্ঞাতনামা ৪ জন একত্রে আশফাকুল আওয়ালকে মারধর করে আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতর ফুফাতো বোন রাজিয়া সুলতানা বলেন, আশফাকুল আওয়াল এঞ্জেল মালিক কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা পেতো। সেই টাকা চাইতে যাওয়ায় তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। আমার ভাইয়ের গলায় দাগও রয়েছে পড়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির তথ্যটি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।