ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ২৩ অক্টোবর ২০২৪
লোহাগাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবিতে জিয়াউদ্দিন বাবুল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জিয়াউদ্দিন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিয়া উদ্দিন বাবুল ঐ উপজেলার জঙ্গল পদুয়া এলাকার কালু মিয়ার ছেলে এবং উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Advertisement

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, গত ৫ আগস্টের আগে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় দুটি এবং আদালতে একটিসহ মোট তিনটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি জিয়াউদ্দিন বাবুল। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!