সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অবস্থান কর্মসূচি পালন করেন অকৃতকার্য শিক্ষার্থীরা।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ড চত্বরে এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্যোগে তাদের ফলাফল বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসুচি পালন করেন। এতে নেতৃত্ব দেন ইসলামিয়া কলেজের শিক্ষার্থী মো. হাসাইন।
.png)
বোর্ড চেয়ারম্যান অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে বলেছেন। সরকারি নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেয়া হবে বলে চেয়ারম্যান শিক্ষার্থীদের জানিয়েছেন।
ছাত্ররা অন্যান্য দিনের মতো তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।