ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালতে হাজিরা দিলেন যুবলীগ কর্মী কোয়েল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২২ অক্টোবর ২০২৪
আদালতে হাজিরা দিলেন যুবলীগ কর্মী কোয়েল
যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েল -ছবি: সংগৃহীত

নাটোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েল আদালতে হাজিরা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে রাশেদুল ইসলাম কোয়েল ও তার বাবা আমিনুল ইসলামকে নাটোর কেন্দ্রীয় কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের এজলাসে উপস্থিত করা হয়। এ সময় পুলিশ, আনসার, ডিবি এবং সেনাবাহিনীসহ সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, কোয়েলের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Advertisement

উল্লেখ্য, আসামিপক্ষের কোনো আইনজীবী নিয়োগ না থাকায় তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আসামি নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!