ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

৩৯ আদালতে বিচারকের নতুন পদ সৃষ্টির অনুমতি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ১৬ অক্টোবর ২০২৪
৩৯ আদালতে বিচারকের নতুন পদ সৃষ্টির অনুমতি 
ফাইল ফটো

সারাদেশে ৩৯টি জেলা ও মহানগর আদালতে বিচারকের নতুন পদ সৃষ্টির অনুমতি পেয়েছে আইন ও বিচার বিভাগ।

বুধবার অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমের সই করা প্রজ্ঞাপনে এ অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয়।

এর মাধ্যমে ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ পদ সৃষ্টির অনুমতি পেল আইন ও বিচার বিভাগ। 

Advertisement

প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ-২, গাজীপুর-২, নরসিংদী-১, ফেনী-১, কিশোরগঞ্জ-১, নেত্রকোনা-১, জামালপুর-১, রাজবাড়ী-১, গোপালগঞ্জ-১, কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-১, ভোলা-১, খাগড়াছড়ি-১, মৌলভীবাজার-১, রাজশাহী-১, নাটোর-১, বগুড়া-২, জয়পুরহাট-১, সাতক্ষীরা-১, যশোর-১, রংপুর-১, মেহেরপুর-১, দিনাজপুর-১, কুড়িগ্রাম-১, লালমনিরহাট-১ সহ মোট ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ঢাকা-৪, চট্রগ্রাম-৪ ও খুলনা-২ টি সহ মোট ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থায়ী জজ পদ সৃষ্টি করা যাবে। 

এর আগে, ২০২১ সালের ১০ জানুয়ারি সারাদেশে ৯১ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২১ টি অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং এর সহায়ক কর্মচারী পদ সৃষ্টি করার অনুমতি চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছিল আইন ও বিচার বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!