ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা ‘বোমা কামরুল’ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০২:০১, ২২ অক্টোবর ২০২৪
আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা ‘বোমা কামরুল’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই যুবলীগ নেতা কামরুল হাসান ওরফে বোমা কামরুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার রাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামরুল হাসান কাজীরবাগ ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।

Advertisement

জানা গেছে, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজীরবাগ ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কামরুল হাসানের সশস্ত্র হামলার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে থাকতে দেখা যায়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেফতারকৃত কামরুল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!