ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ১৯ অক্টোবর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. সুমন মিয়াকে গ্রেফতার করছে যৌথবাহিনী। 

শনিবার (১৯ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে যৌথবাহিনী।

এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন জেলা শহরের মধ্যপাড়া এলাকার হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে অবৈধ একটি পিস্তল, একটি খালি কার্টুস ও ৩ রাউন্ড অ্যামো. উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!