ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রি করতে গিয়ে ধরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯, ২২ অক্টোবর ২০২৪
কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রি করতে গিয়ে ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে সাত হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইকরাম নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ইয়াবাগুলো কক্সবাজার থেকে কম দামে কিনে চট্টগ্রামে বেশি দামে বিক্রির পাঁয়তারা করেছিলেন তিনি।

সোমবার রাতে নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকরাম কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ সেলিম উল্লাহর ছেলে। তার পরিবার বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকে।

Advertisement

নগর ডিবি পুলিশের পরিদর্শক মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইকরামকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো তিনি কক্সবাজার থেকে কমদামে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে এনে বেশি দামে বিক্রির জন্য নিউমার্কেট এলাকায় অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!