শুক্রবার (১৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের নলুয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রনি চৌধুরী (৩৯) শহরের নলুয়া পাড়া এলাকার মিলন চৌধুরীর ছেলে।
.png)
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদকের মামলায় নারায়ণগঞ্জের একটি আদালত রনি চৌধুরীকে ৭ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ডে দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, মাদকের একটি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত রনি চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৮টি মামলার ওয়ারেন্ট ছিল।