ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৯ অক্টোবর ২০২৪
কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়
অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় -ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার বাস স্ট্যান্ড রোডের লিমন স্টোরকে ৩ হাজার টাকা, উত্তর বাজারের সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার অভিযোগে উত্তর বাজারের মিতালী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!