ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে টাস্কফোর্সের অভিযানে বালু-পাথর জব্দ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৭ অক্টোবর ২০২৪
সিলেটে টাস্কফোর্সের অভিযানে বালু-পাথর জব্দ
সারিনদী বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করা হয় -ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুরে সারিনদী বালুমহাল এলাকায় টাস্কফোর্সের অভিযানে বালু ও পাথর জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু, আনুমানিক ১২ হাজার ঘনফুট পাথর এবং ৪টি ট্রাক জব্দ করা হয়।

জানা গেছে, সারিনদী বালুমহালে বেশ কিছুদিন যাবত বেপরোয়াভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছিল। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদফতর। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!