মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সদর ইউনিয়নের আকনপাড়া এলাকা থেকে জিরার বস্তাগুলো জব্দ করা হয়অ
জানা যায়, রাতে হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা নিয়ে এসে হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের আকনপাড়া জাহাঙ্গীর ও সিরাজুলের গোডাউনে রাখা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর অপস্ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান, হালুয়াঘাট ইউএনও এরশাদুল আহমেদ, হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকন পাড়া গোডাউনে মজুদ ২১৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় পালিয়ে যান অবৈধভাবে ভারতীয় জিরা মজুদকারীরা।
.png)