ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ১৮ অক্টোবর ২০২৪
টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান -ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে মোহাম্মদ আলী আহসান (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী আহসান কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়নের মো. সরফ উদ্দিনের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও মো. আবুল হাসেম-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন।

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যাংক কর্মকর্তাসহ তাদের সহকর্মীদের ৩০ সদস্যের একটি দল টাঙুয়ার হাওরে ভ্রমণে যান। শুক্রবার দুপুর ১টার দিকে হাওরে গোসলে নেমে নিখোঁজ হন মোহাম্মদ আলী আহসান। পরে বিকেল ৪টার দিকে ডুবুরি দলের সহায়তায় ঘটনাস্থলের কিছু সামনে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

নিহতের ভাই মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রশাসনের লোকজনের কাছ থেকে আমার ভাইয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এ মুহূর্তে আর কিছু বলতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!