ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ভালোবেসে বিয়ে করে ভুল করেছি’, চিরকুট লিখে গৃহবধূর কাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৮ অক্টোবর ২০২৪
‘ভালোবেসে বিয়ে করে ভুল করেছি’, চিরকুট লিখে গৃহবধূর কাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

‘জ‌ীব‌নে যে কত বড় ভুল করেছি ভালোবেসে বিয়ে করে’, -চিরকুট লিখে আত্মহত্যা করেছেন রাবেয়া (২১) নামের এক গৃহবধূ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাবেয়া সয়দাবাদ ইউনিয়নের কড্ডা গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে।

Advertisement

ঘটনা সূত্রে জানা যায়, চার বছর আগে সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী পশ্চিমপাড়া গ্রা‌মের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. রাকিবুল ইসলামের সঙ্গে প্রেম করে বিয়ে হয় রাবেয়ার। বিয়ের পর থেকেই স্বামী মাঝে মাঝেই নির্যাতন করতেন রাবেয়া‌কে। সংসার জীবনের অধিকাংশ সময়ই ছিল নানা নির্যাতনের শিকার। এছাড়াও স্বামী রাকিবুলের বিরুদ্ধে বাড়ির পাশে পশু ডাক্তারের চেম্বার ক‌রে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করারও অভিযোগ রয়েছে।

তবে মৃত রাবিয়ার স্বামী রাকিবুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো মারধরও করতাম এটা অস্বীকার করবো না। তবে গতকাল অথবা আজকে আমার স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া বা তাকে মারধর ক‌রিনি। সে গতকাল বাবার বাড়ি গিয়েছিল। সেখান থেকে নিয়ে এসেছি, তাই আমার ওপর অভিমান করেই আত্মহত্যা করেছে।

তবে মৃতর পরিবারের অভিযোগ, রাবিয়াকে হত্যা করে ওড়না দিয়ে পাশের ঘরে ঝুলিয়ে রেখেছে স্বামী ও তার পরিবার।

আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, থানার পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!