ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিলিং স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ১৮ অক্টোবর ২০২৪
ফিলিং স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
ফাইল ফটো

ঢাকার ধামরাই উপজেলায় ফিলিং স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের চালক ছিলেন।

পুলিশ জানায়, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!