বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (৫৫), তার ভাতিজা ইয়াছিন আরাফাত শাওন (২৮), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনলকৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এমএম শাহজাহান।
.png)
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসার মো. রিপন মুন্সি জানান, তার অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা উধাও হয়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজনদের গত ১৬ অক্টোবর রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ ৫ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা পরস্পর যোগসাজশে এ অপরাধ করেছেন বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।