ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এইচএসসিতে ফেল করায় প্রাণ দিলেন নোমান

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১৫ অক্টোবর ২০২৪
এইচএসসিতে ফেল করায় প্রাণ দিলেন নোমান
ছবিতে আব্দুল্লাহ আল নোমান

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ আল নোমান ওই এলাকার জিল্লুর রহমান মণ্ডলের ছেলে। তিনি গাইবান্ধা সাদুল্লাপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্লাপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। আব্দুল্লাহ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ফলাফল জানার পরপরই বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেন। তখন তার বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে বাবা জিল্লুর রহমান ঘরে এসে আব্দুল্লাহকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!