ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ১৫ অক্টোবর ২০২৪
বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ
ছবি: প্রতীকি

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটককৃত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ হোসেন (৩৫) সিলেটের গোয়াইনঘাটের পান্থমাই গ্রামের মো. আব্দুল হকের ছেলে।

জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পান্থমাই বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্তের মেইন পিলার ১২৬৭/৬ এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে লাকড়ি কাটছিলেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ হোসেন। এ সময় ৪/ বিএসএফ ব্যাটালিয়নের লাখাট ক্যাম্পের টহল দল দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে যায়।

Advertisement

আটককৃত বাংলাদেশি নাগরিকের পরিবার ৪৮ বিজিবির পান্থমাই বিওপিতে অভিযোগ করলে বিজিবি ক্যাম্প কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে ফেরত আনার জন্য ৪ বিএসএফ লাখাট ক্যাম্পের কাছে পত্র বিনিময় করবে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!