ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১৪ অক্টোবর ২০২৪
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩
মহেশপুর সীমান্ত -ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সমীর হাওলাদারের ছেলে তিলক হাওলাদার (২৭), নিরঞ্জন হাওলাদারের মেয়ে সুমনা হাওলাদার ও ননা মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত মাটিলা বিওপির টহল দল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে। পরে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আটক ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!