ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষক দল নেতার গাড়ি বহরে বোমা হামলা-গুলি, আহত ৬

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ১৪ অক্টোবর ২০২৪
কৃষক দল নেতার গাড়ি বহরে বোমা হামলা-গুলি, আহত ৬
ছবিতে কর্নেল (অব.) এস এম ফয়সাল

শরীয়তপুরের নড়িয়ায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সালের গাড়ি বহরের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ অক্টোবর) কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ১০টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২টার দিকে উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে ছয়জন আহত হন। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, দুবৃর্ত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেল উদ্ধার করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!