ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবদল নেতার ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৮, ৩ অক্টোবর ২০২৪
যুবদল নেতার ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে যুবদল নেতার ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কৃষক দল নেতা সেলিম মিয়ার বিরুদ্ধে। বুধবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল হক শ্যামল (৫০) মুক্তারপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি মাছ ও পোলট্রি মুরগির ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহতের ছোট ভাই শামসুল হক কামাল মুক্তারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় থেকে কামালের সঙ্গে কালীগঞ্জ থানা কৃষক দলের সহ-সভাপতি সেলিম মিয়ার ছোট ভাই সাজাউলের দ্বন্দ্ব ছিল। বুধবার রাত ৮টার দিকে মুক্তারপুর শফিকুল মার্কেট এলাকায় কৃষক দল নেতা সেলিম মিয়া, শামসুল ও মনিরের সঙ্গে কামালের কথা কাটাকাটি চলছিল। এ সময় কামালের ভাই জাহিদুল হক শ্যামল ঘটনাস্থলে যায়। পরে কামালের কাছে কী হয়েছে জানতে চান তিনি। এক পর্যায়ে সেলিম মিয়া, শামসুল ও মনির ক্ষিপ্ত হয়ে কামাল ও তার ভাই জাহিদুল হক শ্যামলকে মারধর শুরু করেন। এতে শ্যামল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জাহিদুল হক শ্যামলকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবি উল্লাহ জানান, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!