ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ ঘণ্টার চেষ্টায় নিভল কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজের আগুন

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৪, ১৩ অক্টোবর ২০২৪
১২ ঘণ্টার চেষ্টায় নিভল কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজের আগুন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরের এলজিপিবাহী লাইটারেজ জাহাজ ‘সোফিয়া’য় লাগা আগুন ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত পৌনে ১টার দিকে এলপিজি বহনকারী জাহাজ ‘সুফিয়া’ কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। হঠাৎ মধ্যরাতে জাহাজটিতে আগুন লেগে যায়।

কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উদ্ধারকাজ শুরু করে। আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেয়। পরে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানা গেছে।

Advertisement

তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং তাতে কী পরিমাণ এলপিজি ছিল তা এখনো জানা যায়নি। এছাড়া জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তাও নিশ্চিত করে বলতে পারেনি নৌবাহিনী ও কোস্ট গার্ড।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!