স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের এসআই হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া ও পাবনার মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
.png)
দৌলতপুর থানার এসআই জামালসহ সঙ্গীয় পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের পরিচয় জানাতে পারেনি পুলিশ।