রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার চক্রবর্তী এলাকায় ওই মহাসড়ক অবরোধ করেন তারা।
জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে বাড়ি ফিরতে ইচ্ছুক বিভিন্ন কর্মস্থলের শ্রমিকরা মহাসড়কে অবরুদ্ধ হয়ে পড়েন। এতে যাত্রী এবং পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
.png)