ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৩, ১২ অক্টোবর ২০২৪
মিরসরাইয়ে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম (৭০) চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর ইদিলপুর গ্রামের মৃত জামাল আহমদের ছেলে। আহতরা হলেন- মিরসরাই সদরের বাসিন্দা রসূল আহমদ (৩২), সাগর (২৭) ও আশিশ কুমার দে (২৭)। রসুল আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রামগামী একটি সিডিএম বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে একজন পথচারী নিহত ও অপর তিনজন আহত হন।

Advertisement

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মিরসরাই
লিংক সফলভাবে কপি হয়েছে!