ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ১২ অক্টোবর ২০২৪
গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ফটো

ভোলার চরফ্যাশন উপজেলায় গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার ওমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফের ৪ বছরের ছেলে শিশু জুবায়েদ এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুমনের ৫ বছরের ছেলে আরিয়ান। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

শিশুদের পরিবারিক সূত্রে জানা গেছে, শিশু আরিয়ান শনিবার সকালে ওমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তার খালা বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বেলা ১১ টার দিকে তার খালাতো ভাই জুবায়েদকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নামে তারা। শিশু আরিয়ান এবং জুবায়েদ সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পরেও তারা না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজতে শুরু করেন। একপর্যায় দুপুর সাড়ে ১২ টার দিকে পুকুরের মধ্যে তাদের ভাসতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তবে মৃত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!