ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল কিশোরের 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১২ অক্টোবর ২০২৪
হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল কিশোরের 
দুর্ঘটনাকবলিত গাড়ি

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে ইমন হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ থেকে রাউজান ফেরার পথে অটোরিকশার সঙ্গে ফটিকছড়িমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ইমন হোসেন নিহত হন। এ সময় আহত হন অটোরিকশা চালকসহ আরো চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাস ও অটোরিকশাটি হেফাজতে নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!