বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বর্মী ইউনিয়নের সিটপাড়া এলাকায় উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি কর্মসূচি পালনে অব্যাহত রাখেন। বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
.png)