ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতিতে শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৮ সেপ্টেম্বর ২০২৪
উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতিতে শ্রমিকরা
ফাইল ফটো

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ইডির পদত্যাগসহ ১৪ দফা দাবিতে  উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন ন্যাশনাল পলিমার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের কারখানার শ্রমিকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী স্কুইভ রোড এলাকায় অবস্থিত ন্যাশনাল পলিমার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

জানা যায়, সকালে ইডির পদত্যাগসহ ১৪ দফা দাবিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলমান রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!